ট্রেন্ডিং :
ফরিদপুর ইসকন মন্দিরে রথযাত্রা উপলক্ষে নৃত্যালয়ের ধর্মীয় সাংস্কৃতিক মহোৎসব
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
পবিত্র রথযাত্রা উপলক্ষে ফরিদপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ (ইসকন) মন্দির প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন নৃত্যালয় ভক্তিমূলক নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

পল্লব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রায় ১৫০ জন শিল্পী অংশগ্রহণ করেন। তাদের পরিবেশিত নৃত্য ও সঙ্গীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
রথযাত্রার ধর্মীয় উৎসবকে ঘিরে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত, দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত থেকে পরিবেশনা উপভোগ করেন।





















