ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে ৮ দিনব্যাপী ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৮৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে চৌধুরী বাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশ্রমের উদ্যোগে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু হয়েছে। এ উপলক্ষে আট দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ৩ জুন দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহানামযজ্ঞের শুভ মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তনের মাধ্যমে মূল ধর্মীয় অনুষ্ঠানের সূচনা করা হয়। আগামী ১০ জুন পর্যন্ত চলবে এ মহোৎসব। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে টানা ৮ জুন পর্যন্ত ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্তন যজ্ঞ, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন, রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন, কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, শান্তি আশীর্বাদ, ভোগ আরতি, ভোগ দর্শন এবং মহাপ্রসাদ বিতরণ। এছাড়াও উৎসব চলাকালে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম ঘটবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে আয়োজিত এই মহাহরিনাম সংকীর্তন উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। ‌

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ৮ দিনব্যাপী ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু

আপডেট সময় : ০৪:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬