ট্রেন্ডিং :
ফরিদপুরে ৮ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার ১১ মে সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাজনডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাজনডাঙ্গা গ্রামের মৃত মোঃ ইউসুফ মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৮) কে তার নিজ বসতঘরের দক্ষিণ পাশের কক্ষ থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




















