ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন একটা চিহ্নিত গোষ্ঠিতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তারা এ ধরনের কার্যক্রমকে প্রতিহত করা হবে বলে জানান এবং আগামী দিনের তাদের এই অপকর্মের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন শিথিল, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত হাসান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সবুজ সহ এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে পুনরায় বিক্ষোভ মিছিল বের করা হবে বলে জানা গেছে।





















