ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগসহ শিক্ষা খাতে একাধিক সিদ্ধান্ত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৬১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এ শিক্ষা খাতের উন্নয়ন ও সম্প্রসারণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মামুন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে স্বল্পমেয়াদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (আইসিটি), সহকারী শিক্ষক (হিন্দুধর্ম) এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার বিজ্ঞান/গ্রন্থাগারিক) পদে নিয়োগের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশের সকল দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক ঘোষণা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারি ডোমেইন ব্যবহার করে ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রো-ভিত্তিক বিষয়সমূহ অন্তর্ভুক্তকরণ এবং পাবলিক পরীক্ষাসংক্রান্ত বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধনের উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ফরিদপুর জেলায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া রাজবাড়ীতে নতুন জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস স্থাপন, নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বগুড়ায় কৃষি কলেজ স্থাপন এবং নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাভুক্ত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আরএমএসের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখায় পাঠাতে হবে। শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এসব সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগসহ শিক্ষা খাতে একাধিক সিদ্ধান্ত

আপডেট সময় : ০৪:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬