ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব আগামী ২৩ এপ্রিল

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলীপুর বান্ধবপল্লীতে মহানাম সম্প্রদায়ের মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব উৎসব আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঐদিন ‌, বিকাল ৩টায় আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভাগবত পাঠ। পাঠ পরিচালনা করবেন মহানাম সম্প্রদায়, বাংলাদেশের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী। শ্রীমদ্ভাগবত পাঠ শেষে সন্ধ্যা আরতি, কীর্তন এবং উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে এলাকার ভক্তবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে। আলীপুর বান্ধবপল্লীর সকল ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব আগামী ২৩ এপ্রিল

আপডেট সময় : ০১:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬