ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ: আটক ৪

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে শ্রমিক কল্যাণের নামে টাকা উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার ৭ জুলাই বিকেল প্রায় ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়। আটকরা হলেন, মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা গত প্রায় ১০ দিনেরও বেশি সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে টাকা আদায় করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান পরিচালনা করে।

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেন বলেন, “পরিবহন থেকে টাকা উত্তোলনের সময় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তারা কী কারণে টাকা উত্তোলন করছিল, তা জানতে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। তদন্তে অবৈধভাবে টাকা উত্তোলনের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ: আটক ৪

আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬