ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে মোট আক্রান্ত ১৫২ ও ২৪ ঘণ্টায় ২৮টি নতুন হাম রোগী শনাক্ত

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের হামের সর্বশেষ আপডেট জানিয়েছে জেলা সিভিল সার্জন এর কার্যালয় আজ সকালে এক ইমেলের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায় ‌জানায় ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বোয়ালমারী উপজেলায় ১০ জন। এছাড়া মধুখালী উপজেলায় ২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্য উপজেলাগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৭৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় ৫ জন এবং চরভদ্রাসন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। হাসপাতালভিত্তিক ভর্তি সংক্রান্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতাল মিলিয়ে মোট ৪২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। সচেতনতা বৃদ্ধি ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মোট আক্রান্ত ১৫২ ও ২৪ ঘণ্টায় ২৮টি নতুন হাম রোগী শনাক্ত

আপডেট সময় : ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬