ফরিদপুরে মুজিব সড়কে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
- আপডেট সময় : ০৫:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরে ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় আনোয়ার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ৩ আগষ্ট সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চানড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা আনোয়ারকে সরাসরি মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে অটোরিকশা টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে উল্টে যায়। স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















