ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জজ কোর্ট | ফাইল ছবি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় প্রদান শেষে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
নয়ন হোসেন যশোরের শার্শা উপজেলার পাঁচ কয়ড়া ইউনিয়নের নাজির কয়ড়া গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে বেনাপোল থেকে ফরিদপুরে আসার পথে শহরের রাজবাড়ী রস্তার মোড় এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় র‌্যাব-৮ এর একটি দল। তল্লাশি করে ৯৬৬ বোতল ফেনসিডিল জব্দকরা সহ নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ওই দিনই ফরিদপুর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করেন।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এসআই লিটন কুমার বিশ্বাস গত ২০১৯ সালের ২৩ নভেম্বর নয়ন হোসেনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান জানান, এই রায়ের ফলে সমাজে মাদকের প্রবনতা কমে আসবে বলে মনে করি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬