ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরে মাটি-বালু কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

আবিদুর রহমান
  • আপডেট সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের কোতয়ালী থানাধীন গোয়ালকান্দি এলাকায় মাটি ও বালু কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কামরুল শেখ (৩১) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোয়ালকান্দি মাদ্রাসার পাশের সড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা কামরুল শেখের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে মাটি ও বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে তিনি বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন আগে থেকে ওঁৎ পেতে থেকে তার ওপর হামলা চালায়।অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। আত্মরক্ষার চেষ্টা করলে তার বাম হাতের কব্জিতেও আঘাত লেগে হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া হামলার সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
কামরুল শেখের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।এ বিষয়ে কোতয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাটি-বালু কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

আপডেট সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬