ট্রেন্ডিং :
ফরিদপুরে মহাসড়কে তেল বিক্রির অভিযোগ
অনলাইন ষ্টাফ রিপোটার, দৈনিক ভূবনেশ্বর
- আপডেট সময় : ০৮:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৮৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি পেট্রোলিয়াম ট্যাংক লরি থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহের অভিযোগ উঠেছে। গতকালসোমবার (৩০ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে মহাসড়কের পাশে এভাবে তেল বিক্রির দৃশ্য স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এব্যাপারে একটি অভিযোগ যে ট্যাংক লরি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে স্থানীয় খুচরা তেল ব্যবসায়ী শাহিনসহ আরও কয়েকজনের কাছে ড্রাম বা ব্যারেলে করে ডিজেল সরবরাহ করছিল। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।উল্লেখ্য যে, সম্প্রতি ফরিদপুরের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধ মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।




















