ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত : ৫টি শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল এফপিএবি
- আপডেট সময় : ০৫:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং যুববান্ধব সেবায় দীর্ঘদিনের নিষ্ঠা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি), ফরিদপুর শাখা পাঁচটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছে। সম্মাননা গুলোর মধ্যে রয়েছে— জেলার শ্রেষ্ঠ বেসরকারি প্রতিষ্ঠান (ক্লিনিক কার্যক্রম), জেলার শ্রেষ্ঠ বেসরকারি প্রতিষ্ঠান (সিবিডি কার্যক্রম), জেলার শ্রেষ্ঠ সদর উপজেলা (ক্লিনিক কার্যক্রম), জেলার শ্রেষ্ঠ সদর উপজেলা (সিবিডি কার্যক্রম) এবং সালথা উপজেলা সিবিডি কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।
এফপিএবি, ফরিদপুর শাখার কর্মকর্তারা জানান, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং যুব বান্ধব সেবায় দীর্ঘদিনের ধারাবাহিক ও মানসম্মত কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সেবার ফল। ভবিষ্যতেও জনস্বাস্থ্য উন্নয়ন এবং মানসম্মত পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে এফপিএবি, ফরিদপুর শাখা একই নিষ্ঠায় কাজ করে যাবে।




















