ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বেড়েছে টেলিভিশনের চাহিদা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। বিশ্বকাপের উন্মাদনায় ফরিদপুরে বেড়েছে টেলিভিশনের চাহিদা। খেলা উপভোগের জন্য অনেকেই নতুন টেলিভিশন কিনছেন। ফলে শহরের বিভিন্ন ইলেকট্রনিক্স দোকান ও শোরুমে টিভি বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। শহরের বেশ কয়েকটি দোকানে বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশনে ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। ফরিদপুর শহরের ইলেক্ট্রো ট্রেডার্সের বিক্রেতা নিলয় বলেন, “বিশ্বকাপ উপলক্ষে ভিশন ও নোভা ব্র্যান্ডের টেলিভিশনে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন চায়না ব্র্যান্ডের টেলিভিশনে প্রতি সেটে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে।” এদিকে বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটনও বিশেষ ‘মিলিয়নিয়ার অফার’ চালু করেছে। এ অফারের আওতায় টেলিভিশন ক্রয়ের সঙ্গে বিভিন্ন উপহার এবং আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। বিক্রেতাদের মতে, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, টেলিভিশনের বিক্রি ততই বাড়ছে। বিশেষ করে বড় পর্দার স্মার্ট টিভির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বিশ্বকাপের পুরো সময়জুড়ে টেলিভিশনের বাজারে এ চাহিদা অব্যাহত থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বেড়েছে টেলিভিশনের চাহিদা

আপডেট সময় : ০৮:২১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬