ট্রেন্ডিং :
ফরিদপুরে বিশিষ্ট ব্যবসায়ী নির্মল কর্মকারের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৮৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও টেপাখোলা বাজারে অবস্থিত ‘প্রান্ত জুয়েলারী ও ওয়ার্কশপ’-এর স্বত্বাধিকারী নির্মল কর্মকার আর নেই। আজ বৃহস্পতিবার ৪ জুন বিকেল ৪টা ২০ মিনিটে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি নৃসিংহ সেবা সংঘ ফরিদপুরের প্রতিষ্ঠাতা শ্রী প্রান্ত কর্মকারের পিতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অম্বিকাপুর পৌর মহাশ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
নির্মল কর্মকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



















