ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে

মৃত মুন্না মুন্সি।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না মুন্সি (১৯) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না মুন্সি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাঁপুর এলাকার বাসিন্দা কুদ্দুস মুন্সীর ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর কানিজ সড়ক এলাকায় মারুফ হোসেন মুন্নার নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করছিলেন। জানা যায়, কাজ করার সময় গ্রাইন্ডিং মেশিন দিয়ে টাইলস কাটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কোতয়ালি থানার এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬