ট্রেন্ডিং :
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১১:০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের লোকাল বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন আরোহী প্রাণ হারান।

খবর পেয়ে কানাইপুর হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




















