ফরিদপুরে বাড়ছে হাম রোগী : নতুন সন্দেহভাজন ৩৭
- আপডেট সময় : ০৭:৫৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৫ জনে।
আজ শুক্রবার (২ অক্টোবর) জেলার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
উপজেলাভিত্তিক হিসাবে, বোয়ালমারীতে মোট ২৮ জন, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৯৯ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ৩২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত ফরিদপুর জেলার ৬২ জন এবং অন্যান্য জেলার ৭ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।




















