ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ: একদিনে নতুন শনাক্ত ৫১ জন
- আপডেট সময় : ০৫:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ৯৫৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
উপজেলাভিত্তিক হিসাবে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হামের রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। দুই হাসপাতালে মোট নতুন ভর্তি হয়েছে ৫১ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছে ৬২ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৯৯ জন রোগী ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, মঙ্গলবার ফরিদপুর জেলার ৩৯ জন এবং অন্যান্য জেলার ১২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।





















