ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ : ২৪ ঘণ্টায় আরও ৪১ জন হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৪ জনে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো হামজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময়ে মোট মৃত্যুর সংখ্যাও অপরিবর্তিত রয়েছে।
উপজেলাভিত্তিক হিসাবে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন ভর্তি হয়নি; বর্তমানে ২২ জন রোগী ভর্তি রয়েছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন এবং এ পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ৭ জন এবং অন্যান্য জেলার ৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ।




















