ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে বরযাত্রীর ওপর হামলা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট

অনলাইন ষ্টাফ রিপোটার
  • আপডেট সময় : ০৩:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলায় বরকে বহনকারী প্রাইভেটকার, দুটি মাইক্রোবাসসহ ৩টি গাড়ি ভাঙচুর এবং ৪০ ভরির মতো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মোড়া বাজারে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে দুষ্কৃতকারীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার চান্দা সোনামুখী এলাকার প্রবাসী ইব্রাহিম মোল্লা রাজৈর কাসেমপুর এলাকা থেকে বিয়ে করে নতুন বউ নিয়ে ফিরছিলেন। এসময় পথে আজিমনগর মোড়া বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজটের মধ্য তখন ১৫/২০ জন যুবক মোটরসাইকেলে বসে হর্ন দিতে থাকেন। হর্ন দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেলে থাকা কয়েকজন যুবকের সঙ্গে বরপক্ষের লোকজনের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা, মারধর ও গাড়ি ভাঙচুর করে। হামলায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর ইব্রাহিম মোল্লা বলেন, আমাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং নতুন বউসহ আমাদের কয়েকজন নারীর প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় বর ইব্রাহিম মোল্লার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে অভিযোগটি স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে। তারা স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বরযাত্রীর ওপর হামলা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৩:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬