ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে প্রথমবারের মতো কালী কীর্তন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কালী কীর্তনের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর। আজ শনিবার ৩০ মে বিকেল সাড়ে ৩টায় শহরের অম্বিকাপুর পৌর মহাশ্মশানঘাটে এ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সনাতন ধর্মের প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী কীর্তনের ধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং হারিয়ে যেতে বসা এ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীত ও কালী কীর্তনের মাধ্যমে দেবী মহামায়ার আরাধনা করা হয়।অনুষ্ঠানে কালী কীর্তন পরিবেশন করে ‘টিম করুণাময়ী’। বিশ্বজিৎ চক্রবর্তীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন শৈবাল বসু, কাব্য সিংহ রায়, পার্থ সাহা, সৈকত শীল তপু, প্রিয়জিৎ কাপুড়িয়া, রোহিত দত্ত ও অপূর্ব কুমার শীলসহ অন্যান্য শিল্পীরা। তাঁদের পরিবেশনায় উপস্থিত ভক্তবৃন্দ মুগ্ধ হন। এ অনুষ্ঠানে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। কীর্তন শেষে উপস্থিতদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ফরিদপুরে কালী কীর্তনের চর্চা আরও বিস্তৃত হবে এবং সনাতন ধর্মের চিরন্তন ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে প্রথমবারের মতো কালী কীর্তন

আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬