ফরিদপুরে ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-এর উদ্বোধন
- আপডেট সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের নীলটুলী মসজিদবাড়ি সড়কে ডায়াবেটিক হাসপাতালের বিপরীতে আধুনিক ও মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। আজ বুধবার ২২ জুলাই বিকেলে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান মিলন, পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন তনু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু,
মোল্লা খিচুড়ির পরিচালক মো. সোহানুর রহমান সোহান, ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের পরিচালক মো. রাজন সরদার এবং পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক মো. রাকিবুল হাসান ও মো. কাউসারসহ বিভিন্ন শ্রেণি-পেশার
অতিথিরা।

এ উপলক্ষে মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ফরিদপুর চৌরঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মোশাররফ হোসেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, শুভ উদ্বোধন উপলক্ষে আগামী তিন দিন সব ধরনের খাবারে ২০ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে। আধুনিক পরিবেশ, মানসম্মত খাবার এবং উন্নত সেবার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরবাসীর আস্থার ঠিকানা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।




















