ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে পিস্তল ও গুলি উদ্ধার : পলাতক অস্ত্রধারী

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্রধারী হিসেবে অভিযুক্ত রেজাউল শিকদার নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন। আজ সোমবার ১ জুন সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলের ভেতরে একটি তাজা গুলি ছিল, তবে এর ম্যাগাজিন পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদার দীর্ঘদিন ধরে তার স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে দাম্পত্য কলহে জড়িত ছিলেন। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এলে গতকাল রবিবার ৩১ মে রাতে রেজাউল সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, স্ত্রীকে জোরপূর্বক সঙ্গে নিয়ে যেতে ব্যর্থ হয়ে তিনি কোমর থেকে একটি পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের কাছে রেখে দেন এবং সকালে বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল ও গুলি উদ্ধার করে। তবে পুলিশের আগমনের আগেই স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে রেজাউল শিকদার ম্যাগাজিনসহ পালিয়ে যান বলে জানা গেছে। পুলিশ অস্ত্র ও গুলিটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পিস্তল ও গুলি উদ্ধার : পলাতক অস্ত্রধারী

আপডেট সময় : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬