ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান: ১৯ দোকান মালিককে সতর্ক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ অপচয় রোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুরে রাতের অভিযানে ১৯টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতের দোকানে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। এ ছাড়া বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।

রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৯টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















