ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে ১৬ দোকানকে সতর্কবার্তা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও অপচয় রোধে রাতের অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এ ছাড়া আবাসিক মিটারে অটো চার্জিংয়ের প্রমাণ পাওয়ায় এক গ্রাহকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে নয়টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান কালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার এবং বিভিন্ন চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়। এ সময় রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৬টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।

অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে ১৬ দোকানকে সতর্কবার্তা

আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬