ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান: ৩ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ৩ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে নাইট অপারেশন পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় ১২টি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।

অভিযানে সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক মিটারের সার্ভিস ছিদ্র করে অবৈধভাবে অটো চার্জিংয়ে বিদ্যুৎ ব্যবহারের দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া সালথা সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় আবাসিক মিটার থেকে ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের কারণে দুটি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ২৪টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান: ৩ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৯:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬