ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে শোক র‍্যালি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৬৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে ফরিদপুরে শোক র‍্যালি ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ (সা:) ওয়া আলে মুহাম্মদ (সা.) মসজিদ ও ইমামবাড়ী, (ইমামিয়া ইসলামী শিক্ষা কেন্দ্র)-এর উদ্যোগে আজ শুক্রবার ২৬ জুন দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে ইমামবাড়ীতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর মাতম মজলিস, জুমার সালাত, জিয়ারত, দোয়া ও খায়েরের মজলিস, তবারক বিতরণ এবং কারবালার শোকাবহ ঘটনার স্মরণে নোহা ও মারছিয়া পরিবেশন করা হয়।

পরে গোরস্থান মসজিদের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সূচনা স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হযরত ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের আত্মত্যাগের স্মরণে ব্যানার, ফেস্টুন ও শোকবার্তা বহন করেন। এ সময় রাসূলুল্লাহ (সা.)-এর বাণী— “হুসাইন (আ.) আমার থেকে এবং আমি হুসাইন (আ.) থেকে”—উদ্ধৃত করে কারবালার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, মহররম ও আশুরার শিক্ষা হলো সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করা। সেই আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যেই এ শোক র‍্যালি ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা :মাহমুদুল হাসান নাজাফি । অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ কবিরাজ শাহ মোহাম্মদ ‌ মনজুর আলী মল্লিক ‌ ‌। এ সময় বক্তব্য রাখেন ‌
খাদিমুল ইসলাম রেজা, মোহাম্মদ আয়নাল শেখ, মোহাম্মদ মালেক শেখ, মুক্তা আক্তার, রাবেয়া বেগম,রেজিয়া বেগমসহ ইমামিয়া ইসলামী শিক্ষা কেন্দ্রের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
অনুষ্ঠানে পরবর্তীতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ‌ এবং ‌ দেশ ও জনগণের কল্যাণ কামনা করে ‌ ‌ মোনাজাত করা হয় ‌। মোনাজাত পরিচালনা করেন ‌ মাহমুদুল হাসান নাজাফি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে শোক র‍্যালি

আপডেট সময় : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬