ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে নিখোঁজ তরুণের রহস্যজনক মৃত্যু : এলাকায় চাঞ্চল্য

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মারুফ হোসেন (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিখোঁজ হওয়ার একদিন পর পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২১ জুলাই বিকেল প্রায় ৫টার দিকে মারুফ হোসেন বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
গতকাল বুধবার ২২ জুলাই রাত প্রায় ১০টার দিকে মারুফের বাবা হায়দার মাতুব্বর সংবাদ পান যে, রাজৈর উপজেলার পাইকান্দা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের কুয়েতপ্রবাসী কামরুল শরীফের বাড়ির একটি কক্ষে তার ছেলের মরদেহ রয়েছে। পরে তিনি স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে রাত ১১টা ৪০ মিনিটের দিকে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে নিখোঁজ তরুণের রহস্যজনক মৃত্যু : এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬