ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে নতুন করে হামে শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ৮২৫

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ৩ মে ২০২৬ তারিখ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে সকাল ৮টা) নতুন করে ৩৮ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং মোট মৃত্যুর সংখ্যাও শূন্য রয়েছে বলে জানানো হয়েছে। উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় আলফাডাঙ্গা উপজেলায় ১০ জন এবং সালথা উপজেলায় সর্বোচ্চ ২০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন এবং সদরপুরে ৭ জন আক্রান্ত হয়েছেন। অন্য উপজেলা গুলোতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এদিকে জেলার হাসপাতালগুলোতেও রোগীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। গত ২৪ ঘণ্টায় ৩২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে নতুন করে হামে শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ৮২৫

আপডেট সময় : ০৭:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬