ফরিদপুরে তিনদিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি
- আপডেট সময় : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৮ জুন দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ এনজিও ফোরাম প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।
এডাব ফরিদপুর জেলা কমিটির সভাপতি মো. বিলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য বাবু সুরেশ চন্দ্র হালদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সভাপতি আসমা আক্তার মুক্তা, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মনির, সিরাজুল ইসলাম এবং এডাবের বরিশাল অঞ্চলের সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বাবু।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের এডাবের সদস্যভুক্ত বিভিন্ন উন্নয়ন সংস্থার আইটি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিক ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই। উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।



















