ট্রেন্ডিং :
ফরিদপুরে তারার মেলা স্কুলের উদ্যোগে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের জেলা প্রশাসক ও তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্যা’র বদলি জনিত বিদায় সংবর্ধনা আজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর লেডিস ক্লাবের সভাপতি তামান্না ফেরদৌসী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব রহমান আকাশ।

বিদায়ী অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা’র কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।




















