ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরে ট্রাফিক আইল্যান্ডের বেহাল দশা : দ্রুত পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে জরাজীর্ণ ট্রাফিক আইল্যান্ড

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী জনতা ব্যাংকের মোড়ের জরাজীর্ণ ট্রাফিক আইল্যান্ডটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনতা ব্যাংকের মোড়ের ট্রাফিক আইল্যান্ডটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে এটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে শহরের সৌন্দর্যও ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, শহরের গুরুত্বপূর্ণ এ মোড়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে ট্রাফিক আইল্যান্ডটির বেহাল দশা বিরাজ করছে। এটি সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কোনো দপ্তরের দৃশ্যমান উদ্যোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
জুয়েল বলেন, শহরের সৌন্দর্য রক্ষা ও নাগরিকদের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে জনতা ব্যাংকের মোড়ের ট্রাফিক আইল্যান্ডটি দৃষ্টিনন্দন ও আধুনিকভাবে পুনর্নির্মাণের দাবি জানান তিনি।
এদিকে, কর্তৃপক্ষের অনুমতি পেলে শহরের সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে ব্যক্তি উদ্যোগে ট্রাফিক আইল্যান্ডটি পুনর্নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন জুয়েল। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি ও সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ট্রাফিক আইল্যান্ডের বেহাল দশা : দ্রুত পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর

আপডেট সময় : ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬