ফরিদপুরে জলবায়ু পরিবর্তন রোধে নানামুখী কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের আলিপুরে অবস্থিত সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ, র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মোঃ শওকত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলিপুরের স্থানীয় বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আজম খান। এ সময় প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয় এ সময় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয় উল্লেখ করা যেতে পারে জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ।
পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব জীবনযাপনের বিকল্প নেই।

শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




















