ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে জমকালো আয়োজনে নজরুল উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১২:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে নজরুল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি এবং নজরুলসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি কবি আবু জাফর দিলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নজরুল গবেষক মো. সিরাজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি শাহানাজ পারভীন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নজরুলসংগীত বিভাগে প্রথম স্থান অধিকার করে রাজশ্রী রাহা, দ্বিতীয় হয় অর্থি ঘরামী এবং তৃতীয় স্থান লাভ করে সম্প্রীতি নন্দী। কবিতা আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে স্নেহা জারিন।

এ ছাড়া অন্বেষা চৌধুরী, হুজাইফা (সাম্যবাদী কবিতা) এবং মো. শাহজাহান মিয়া (সিন্ধু কবিতা) বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্ব দেখিয়েছে শেখ ফাহিম আহমেদ, অর্পিতা সরকার, মার্টিনা ইলোরা সরকার এবং নূর মোহাম্মদ নয়ন।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও বৈপ্লবিক সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উৎসবটি ফরিদপুরের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জমকালো আয়োজনে নজরুল উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১২:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬