ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১২:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ৩ সেপ্টেম্বর ফরিদপুর শহরের রথখোলা এলাকার আনন্দ আশ্রমে সুরলহরি সঙ্গীত একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি গৌতম কুমার সরকারের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমতি চারুবালা সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজ, ফরিদপুরের অধ্যক্ষ প্রফেসর চন্দ্র মোহন হালদার।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি, ফরিদপুরের সঙ্গীত প্রশিক্ষক ফারুক হোসেন এবং এম. এ. আজিজ হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দীন।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের গুরুত্ব তুলে ধরেন। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রফেসর চন্দ্র মোহন হালদার, গৌতম কুমার সরকার, অনির্বাণ সরকার, অঙ্কুশ সরকার, আরাধ্যা সাহা, জুই সাহা, প্রীতি দাস, অনন্যা দাস, আদ্রিতা কুন্ডু, অমল বিশ্বাস, হাবিবুর রহমান, হায়দার আলী ও দুলাল শেখসহ অনেকে। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।





















