ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় শিশুর রহস্যজনক মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার কোতয়ালি থানার আলিয়াবাদ ইউনিয়নের বিল মামুদপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় রুবাইয়া (৩) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার ২৬ জুলাই ‌রাতে রুবাইয়া তার দাদার সঙ্গে খাবার খেয়ে চাচা রানা শেখ (২২) ও চাচি ইভার সঙ্গে একই কক্ষে ঘুমাতে যায়। রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর তার চাচি শিশুটির পরিধেয় প্যান্ট পরিবর্তন করে দেন। পরে রাত আনুমানিক ১২টার দিকে চাচা-চাচি বাইরে থেকে এসে শিশুটির পাশে ঘুমিয়ে পড়েন।

আজ‌ সোমবার ২৭ জুলাই সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে শিশুটির চাচি তার মাথার নিচে বালিশ দিতে গিয়ে দেখতে পান, শিশুটির শরীর শক্ত হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের জানানো হলে তারা দ্রুত রুবাইয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতয়ালি থানার এসআই বাসার ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় শিশুর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬