ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে এক তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, আটক ৩

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লীতে এক তরুণীকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর বিভিন্ন ধারায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছা. জনি (১৯) বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার কাসাহাট এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন। অভিযুক্ত মনির শেখ (৩০), আলম ফকির (২০) ও মুন্নি (২০) ধামরাই এলাকায় বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে পরিচিত হন। পরে বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসে। গত ১৪ মে অভিযুক্তরা জনিকে ফরিদপুর শহরের শিবরামপুর এলাকায় একটি ভাড়া বাসায় রাখে। এরপর গত ২১ মে সকালে তাকে কোতয়ালি থানাধীন রথখোলা পতিতাপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর জনি বুঝতে পারেন তাকে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা চলছে। তিনি ভিতরে যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা জোরপূর্বক তাকে সেখানে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তিনি চিৎকার করে পালিয়ে পতিতাপল্লীর সামনে একটি দোকানে আশ্রয় নেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তিন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তানিয়া ও দুখু নামে আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন। কোতয়ালি থানায় মামলা নং-৭৮, তারিখ ২২ মে ২০২৬, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর ১০(১), ১০(২), ১১(১) ও ১১(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে এক তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, আটক ৩

আপডেট সময় : ০২:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬