ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সরকার অনুমোদিত ফরিদপুর জেলার একমাত্র হজ্জ ও ওমরাহ এজেন্সি আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে পবিত্র মক্কা নগরীতে হাজীদের করণীয়, হজ্জের নিয়ম-কানুন ও ইবাদতের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। আজ শনিবার ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের স্বপ্নছোয়া কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চলতি মৌসুমে আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের মাধ্যমে হজ্জে গমনকারী নারী-পুরুষসহ মোট ৯৬ জন হজ্জযাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে হজ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী ও হজ্জ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর ঢাকা জোনাল কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মোল্যা। তিনি হজ্জের গুরুত্ব, নিয়ম-কানুন ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রশিক্ষণে শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যান্য আলেমগণ হজ্জের বিভিন্ন আমল ও কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন। এ সময় হজ্জযাত্রীরা প্রশিক্ষণ থেকে হজ্জের বিভিন্ন বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করেন বলে আয়োজকরা জানান। আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের প্রধান কার্যালয় ফরিদপুর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত। প্রতিষ্ঠানটি প্রতি বছর হজ্জ ও ওমরাহ যাত্রায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ

আপডেট সময় : ০৪:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬