ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান : ৪ সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে ঝটিকা অভিযান

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল রোববার ৩০ আগস্ট দিবাগত রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের পৃথক টিম বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং ও গ্যারেজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। একই সঙ্গে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।

অভিযানে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে এবং ১৭টি এলাকায় কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রাত ৮টার পর খোলা থাকা ৫২টি দোকান পাওয়া যায়। এর মধ্যে ৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ৪৮টি ক্ষেত্রে সতর্কীকরণ করা হয়। অভিযানে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান : ৪ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৮:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬