ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় কৃষক সমিতির গ্রাম কমিটি গঠন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ কৃষক সমিতির বাগাট-গট্রি গ্রাম কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার ২৭ জুন এ উপলক্ষে উপজেলার বাগাট-গট্রি গ্রামে পাটচাষি ইদ্রিস মাতুব্বরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের অধিকার, সংগঠনের কার্যক্রম জোরদার এবং কৃষি উন্নয়নে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষক সমিতির সভাপতি কাজী কাইয়ুম, সাধারণ সম্পাদক মোকাররম মোল্যা, রফিকুজ্জামান লায়েক, কাজী হুমায়ুন, সিরাজ শেখ ও হাফিজুর ফকির।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ইদ্রিস মাতুব্বরকে সভাপতি এবং হুমায়ুন কাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্যবিশিষ্ট বাগাট-গট্রি গ্রাম কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ কৃষক সমিতি সালথা উপজেলা কমিটির সভাপতি কাজী কাইয়ুম আশা প্রকাশ করেন, নতুন কমিটি কৃষকদের অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালী করা এবং কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের সালথায় কৃষক সমিতির গ্রাম কমিটি গঠন

আপডেট সময় : ০৮:০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬