ফরিদপুরের মাশরুর রহমান রাজু ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন
- আপডেট সময় : ০১:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২৮৮ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজু।
গত শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, মাশরুর রহমান রাজু এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন।
মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের মোঃ মতিয়ার রহমানের সন্তান।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রহমান রাজু এক প্রতিক্রিয়ায় বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।”
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটির কোনোটি নতুন, কোনোটি পূর্ণাঙ্গ এবং কোনোটি বর্ধিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজপথের সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই এসব কমিটি গঠন করা হয়েছে।




















