ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

অনির্দিষ্টকালের জন্য তেলের পাম্প বন্ধ

ফরিদপুরের ভাঙ্গায় ড্রামে তেল না দেওয়ায় হামলা

অনলাইন ষ্টাফ রিপোটার
  • আপডেট সময় : ০২:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে

দ্রুত এই পাম্প খুলে দেওয়া হোক।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় ড্রামের মধ্যে তেল না দেওয়ায় একটি ফিলিং স্টেশনে (পাম্পে) হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার (১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ২টি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিক পক্ষ। বন্ধ ঘোষিত ২ প্রতিষ্ঠান হলো উপজেলার সুয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন সিসিবিএল ফিলিং স্টেশন ও ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন পুখুরিয়া ফিলিং স্টেশন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন সিসিবিএল ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির মালিক সালমান মুন্সিসহ তিনজন কর্মচারী আহত হন। তাঁরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহতের ভাই বাইজিদ মুন্সি জানান, তাঁদের দুটি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে সিসিবিএল ফিলিং স্টেশনে গতকাল রাতে স্থানীয় আব্দুর রহিম, তামিম, রাজু, আব্দুল্লাহ, আকরামসহ ৮ থেকে ১০ জন এসে অতর্কিতভাবে হামলা চালান। তিনি বলেন, ‘আমরা এই ক্রান্তিলগ্নে দুটি ফিলিং স্টেশন থেকে নিয়মিতভাবে বাস, মোটরসাইকেলসহ সেচ পাম্পে তেল দিয়ে থাকি। কিছু অসাধু কালোবাজারি তাদের ড্রামে ভরে তেল দিতে বলে। তাদের তেল না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার ছোট ভাই সালমান মুন্সিসহ কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় আমার ভাইসহ আরও দুই কর্মচারীকেও মারধর করা হয়। পরে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ তিনি বলেন, জেলা পাম্প মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মালিকানাধীন দুটি ফিলিং স্টেশন বন্ধই থাকবে।’ ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘হামলার খবর পেয়ে সুয়াদী ফিলিং স্টেশন পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

অনির্দিষ্টকালের জন্য তেলের পাম্প বন্ধ

ফরিদপুরের ভাঙ্গায় ড্রামে তেল না দেওয়ায় হামলা

আপডেট সময় : ০২:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬