ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহানাম যজ্ঞানুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বোয়ালমারীতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে ভক্তবৃন্দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‌শনিবার ১৩ জুন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার আওতাধীন বোয়ালমারী উপজেলা শাখা হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসাসেবা কার্যক্রমের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিন্দু ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত) এবং জেলা শাখার নির্বাহী সভাপতি ঋত্বিক কুন্ডু। এ সময় তারা চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাদানকারী স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ও মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম লক্ষ্য। তারা বোয়ালমারী উপজেলা হিন্দু ছাত্র পরিষদের সেবকদের সঙ্গে নিয়ে ভবিষ্যতেও আরও দৃঢ়ভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে আগত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ ধরনের সেবামূলক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসনীয় বলে অভিহিত করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহানাম যজ্ঞানুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেট সময় : ০৮:২৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬