ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহিদুল ইসলাম ওই গ্রামের মৃত কায়ুম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম গত ১ জুন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে আজ সকালে স্থানীয়রা পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬