ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল সোমবার (৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মণ্ডলের ডাঙ্গী এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত আড়াই মাসের ব্যবধানে ফরিদপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয়ের তিনজনের মরদেহ উদ্ধার হলো, যার মধ্যে দুজন নারী।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ইউসুফ মণ্ডলের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বিকেলে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারকারী নৌ-পুলিশের কোতোয়ালি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। উদ্ধারের সময় তাঁর পরনে একটি চেক টি-শার্ট ছিল, তবে শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না।
তিনি আরও জানান, মরদেহটিতে পচন ধরেছে, যা দেখে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ

আপডেট সময় : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬