ট্রেন্ডিং :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:২৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৬০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে নগরকান্দাসহ জেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ সময় অনেকেই মরহুম মনিরুজ্জামান সরদারের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে বলেন, তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে নগরকান্দা বাসী একজন অভিজ্ঞ ও জনদরদি ব্যক্তিত্বকে হারালো। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।




















