ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বুদ্দুস শেখ (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি নাওরামিঠাপুর গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে। জানা যায়, গতকাল সোমবার ১ জুন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে বুদ্দুস শেখ নিজ এলাকার জাটিগ্রাম মাঠে পাটক্ষেতে কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তার পিপাসা লাগলে তিনি পার্শ্ববর্তী জাটিগ্রাম এলাকার মোঃ ফরিদ মিয়ার মাছের ঘেরের পাশে পানি পান করতে যান। সেখানে ডিপ-টিউবওয়েল থেকে পানি উত্তোলনের সময় তিনি বিদ্যুতের তারে স্পর্শ করলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) রতন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬