ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে যুবদলের নানা কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ‌ (২৭ অক্টোবর) বিকেলে শহরের ব্রাহ্মসমাজ সড়কে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা শামীম তালুকদার ও বিএম নাহিদুল ইসলাম এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ প্রমুখ। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন।

বক্তারা যুবদলের অতীতের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে তারা নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে যুবদলের নানা কর্মসূচি

আপডেট সময় : ১২:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬