ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না কনস্টেবল হিটলারের : ভাঙ্গায় বাসচাপায় নিহত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ফিরছিলেন পুলিশ কনস্টেবল হিটলার বিশ্বাস (৩৫)। তবে বাড়ি পৌঁছানোর আগেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডোমরাসুর গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর পুলিশ তদন্তকেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটি নিয়ে শুক্রবার দুপুরে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসটি শনাক্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

পূজার ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন নিয়ে বাড়ির পথে রওনা হওয়া হিটলার বিশ্বাসের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না কনস্টেবল হিটলারের : ভাঙ্গায় বাসচাপায় নিহত

আপডেট সময় : ০৩:৪০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬